News Flash

  • Home
  • দেশ
  • হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা, গ্রেফতার যুবক
Image

হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা, গ্রেফতার যুবক

হাওড়া, ১২ মার্চ (হি.স.) : হাওড়া স্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল টাকা । রবিবার জানা গেছে স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে ।

আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে রেলপুলিশ। তাতেই সন্দেহ হয়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে ওই যুবক কোনও সদুত্তর দিতে পারেনি। দেখাতে পারেনি কোনও বৈধ কাগজপত্রও। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা সমস্ত টাকা বাজেয়াপ্তও করা হয়।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রহ্লাদ রাম। শনিবার দুপুরে ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দীতে হাওড়া স্টেশনে নামে ওই যুবক। তার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল আরপিএফের। ফলে তারা ওই যুবককে নজরে রাখছিল। পরবর্তীতে তাকে আটক করে জেরা করা হয়। তাতেই বক্তব্যে অসংগতি মেলে। এরপরই যুবকের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা।

তদন্তকারীদের কাছে প্রহ্লাদ দাবি করেছে, বাংলাদেশ থেকে সুপারি আমদানি-রফতানি করে সে। সেই ব্যবসার টাকা নিয়েই কলকাতা এসেছিল। যদিও কোনও প্রমাণ দিতে পারেনি। সেই কারণেই ধৃত প্রহ্লাদকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফের সিআইবি আধিকারিকরা। আগামীকাল তাকে তোলা হবে আদালতে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে নগদ প্রচুর টাকা। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top