News Flash

Image

করিমগঞ্জ শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বসন্তোৎসব

করিমগঞ্জ (অসম), ৭ মার্চ (হি.স.) : প্রতিবারের মতো এবারও করিমগঞ্জ শহরে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহা ধমধামে পালিত হয়েছে বসন্তোৎসব। কয়েক বছর ধরে শহরের নাগরিকদের রঙের উৎসবের বড় আয়োজন করে আসছে গীতবিতান সাংস্কৃতিক সংস্থা। এবারও এর কোনও খামতি ছিল না।

আজ মঙ্গলবার বিকাল তিনটা থেকে শম্ভুসাগর উদ্যানে অনুষ্ঠিত হয় বসন্তোৎসব। অনুষ্ঠানে অংশ নেয় একাধিক সাংস্কৃতিক সংস্থা। শহরের বিশিষ্ট শিল্পীরা এতে হোলির গান পরিবেশন করেন। উৎসবে গীতবিতান ছাড়াও নৃত্য নিকেতন, নুপুর নৃত্যালয়, নৃত্যনীড়, নৃত্যাঙ্কন কলা নিকেতন, সুরমন্দির, বিমল মিউজিক কলেজ, সমন্বয়, সঙ্গীত মহাবিদ্যালয়, নবতরঙ্গ, সাঙ্গিতীকি, সপ্তসুর, বিশ্ববীণা, স্বরগম, নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এএসটিসি-র চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পুরপতি রবীন্দ্র দেব, ওয়ার্ড কমিশনার ডা. দেবতোষ পাল সহ অনেকে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top