News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরপ্রদেশের সীতাপুরে কারখানার শাটারিং ভেঙে এক শ্রমিকের মৃত্যু, জখম ৮
Image

উত্তরপ্রদেশের সীতাপুরে কারখানার শাটারিং ভেঙে এক শ্রমিকের মৃত্যু, জখম ৮

সীতাপুর (উত্তরপ্রদেশ), ৭ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের সীতাপুরে নির্মীয়মাণ কারখানায় দুর্ঘটনা। উত্তরপ্রদেশের বড় ভরি গ্রামের ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন ৮ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় ভরি গ্রামে একটি কারখানায় নির্মাণকাজ চলছিল। সেখানেই গত কয়েকদিন থেকে চলছিল ছাদ ঢালাই। আচমকাই নির্মীয়মাণ কারখানার শাটারিং ধসে পড়ে। তার নীচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আটজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সীতাপুর থানার পুলিশ। তদন্ত চলছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top