News Flash

  • Home
  • দেশ
  • সিবিআই তদন্তের দাবিতে পঞ্জাব বিধানসভার বাইরে বিক্ষোভে মুসেওয়ালার বাবা-মা
Image

সিবিআই তদন্তের দাবিতে পঞ্জাব বিধানসভার বাইরে বিক্ষোভে মুসেওয়ালার বাবা-মা

চণ্ডীগড়(পঞ্জাব), ৭ মার্চ (হি.স.) : নিহত গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মা মঙ্গলবার সকালে চণ্ডীগড়ে বাজেট অধিবেশনের তৃতীয় দিনে পঞ্জাব বিধানসভার বাইরে ধর্নায় বসেছেন। জানা গিয়েছে, ছেলের হত্যা মামলার বিচারের দাবি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্ত চেয়েছে।

বিধানসভার তৃতীয় দিনের কার্যক্রম শুরুর আগে মুসওয়ালার বাবা বলকাউর সিং এবং মা চরণ কৌর ধর্নায় বসেন। তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেস বিধায়ক প্রতাপ বাজওয়া, পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এবং বিধায়ক সুখপাল খাইরা। তারা গ্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মুসওয়ালার বাবা বলকাউর সিং হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত বিচার না হলে বিধানসভার বাইরে স্থায়ীভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রসঙ্গত, মানসার জাওয়াহকে গ্রামে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার দায় কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার স্বীকার করেছিল

Releated Posts

বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top