News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিহাড় জেলে গিয়ে আজ মণীশ সিসোদিয়াকে জেরা করবে ইডি
Image

তিহাড় জেলে গিয়ে আজ মণীশ সিসোদিয়াকে জেরা করবে ইডি

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : আবগারি নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে জেরা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত আবগারি নীতি ঘোষণার জন্য যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে আম আদমি পার্টির শীর্ষ নেতার বিরুদ্ধে সে বিষয়েই জেরা করতে চাইছেন ইডি আধিকারিকরা। অবৈধভাবে পাওয়া অর্থ কোথায় পাচার হয়েছে তা জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে শ্যেন অ্যারেস্ট করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ইডির শীর্ষ আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় গত রবিবার রাতে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। সাত দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেপাজতে থাকার পরে গতকাল সোমবারই রাউস হাউজ আদালত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরেই সিসোদিয়াকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির শাসকদলের দ্বিতীয় শীর্ষ নেতাকে জেলে গিয়ে জেরার সিদ্ধান্ত নিয়েছেন ইডির আধিকারিক।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top