News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুখা মরসুমের শুরুতেই পানীয় জলের সংকটে গিরিবাসীরা
Image

শুখা মরসুমের শুরুতেই পানীয় জলের সংকটে গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷এই শুকা মরশুমে পানীয় জলের সংকটে গিরিবাসীরা৷  ভোট আসে ভোট যায়৷ রাজনৈতিক দলের নেতারা দিয়ে যায় বস্তা ভরা  প্রতিশ্রুতি৷ভোটের বৈতরাণী পার হলে মনে থাকা না তাদের কথা৷ ভুলে যায় সেই গিরিকন্দরের জনজাতিদের কথা৷  গন্ডাছড়া থেকে অমরপুর সড়কের মধ্যবর্তী স্থানে মইনটিলা এলাকা সংলগ্ণ বাবুসাই এলাকার জনজাতি অংশের লোকেরা এই খরা মরশুমে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন৷  ভোটের বৈতরণী পার হয়ে গেলে কিন্তু কোন রাজনৈতিক দলের নেতারা গিরীবাসীদের কথা  চিন্তা করে না৷ এদিকে সমতলে বর্তমান সরকারের জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি জলের লাইন বসিয়ে দিলেও তাদের কপালে এখনো জুটেনি জলের সুব্যবস্থা৷  বাশেঁর পাতা পচা জমানো জল খেয়ে জীবন অতিবাহিত হচ্ছে গিরীবাসীদের৷ গিরিবাসিরা জানান, এই পচা জল ছাড়া তাদের জলের কোনো উৎস নেই৷ এই জল খেয়ে তাদের ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন জলবাহিত রোগ এবং ডায়রিয়া রোগে ভুগতে হচ্ছে৷ তাদের দাবি বর্তমান সরকার তাদের কথা চিন্তা করে জলের ব্যবস্থা করে দিলে তারা উপকৃত হবে৷  

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top