News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে : রাজনাথ সিং
Image

কংগ্রেস যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে : রাজনাথ সিং

বেলাগাভি, ২ মার্চ (হি.স.): কংগ্রেস যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে। বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। বৃহস্পতিবার কর্ণাটকের বেলাগাভিতে ”বিজয় সংকল্প যাত্রা”-র সূচনা করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কংগ্রেস এতটাই নিচু হয়ে গিয়েছে যে বলছে, মোদীজি, আপনার কবর খোঁড়া হবে; আসলে তাঁরা নিজেদের কবর খনন করছে। কংগ্রেস যত কাদা ছুড়বে, ততই পদ্ম ফুটবে। রাজনাথ সিং আরও বলেছেন, বি এস ইয়েদুরাপ্পা স্বাস্থ্যগত কারণে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এবং বাসভরাজ বোমাই বিগত দেড় বছর ধরে কর্ণাটকে সরকার চালাচ্ছেন। বি এস ইয়েদুরাপ্পা কয়েক দশক ধরে ”ভূমিপুত্র” হিসেবে দল ও রাজ্যের সেবা করেছেন।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর মত বি এস ইয়েদুরাপ্পাও চান কর্ণাটকে আবারও পাঁচ বছরের জন্য বিজেপি সরকার গঠন হোক, যাতে কর্ণাটককে আগামী পাঁচ বছরে দক্ষিণ ভারতের এক নম্বর রাজ্যে পরিণত করা যায়।

Releated Posts

নয়ডায় প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে অভিযানে ৫০১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, অভিযান অব্যাহত

নয়ডা, ৯ জুন (আইএএনএস): প্রকাশ্যে মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবনের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আরও ৫০১ জনের…

ByByNews Desk Jun 9, 2026

সিআইজিকে চিঠি থেকে প্রতি দু’মাসে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jun 8, 2026

সাকেতে বেআইনি বহুতল ধসের ঘটনা সুপ্রিম কোর্টে, দিল্লিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি অ্যামিকাস কিউরির

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): দিল্লির সাকেত এলাকার সাইদুলাজাবে বেআইনিভাবে নির্মিত পাঁচতলা একটি ভবন ধসে ছয়জনের মৃত্যুর ঘটনাকে সুপ্রিম…

ByByNews Desk Jun 8, 2026

বিধায়ক স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুন (আইএএনএস): বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে হাজিরার বিষয়ে আরও…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top