আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ঘটনার বিবরনে জানাযায় রবিবার দুপুরবেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা তথা জোলাইবাড়ী বিজেপির জনজাতি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট সমঞ্জয় ত্রিপুরার রাবার বাগানে অগ্নি সংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। এই অগ্নিকান্ডে ১০ কানি রাবার বাগানে ৮০০ রাবারের চারা পুরে নষ্ট হয়ে যায়।
সমঞ্জয় ত্রিপুরা খোবাই গবীর ঘরের লোক। তিনি নিজ পরিশ্রমে অর্থ উপার্জনকরে এই রাবার বাগান করেছেন । উনার কষ্টে উপার্জিত অর্থ এই রাবার বাগানের পেছনে খরচ করেছেন। এইভাবে রাবার বাগানে অগ্নিকান্ড ঘটাতে ক্ষতির সন্মুখিন হতেহয়েছে সমঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজনেরা।এই অগ্নিসংযোগের খবরপেয়ে সোমবার উনার বাগান পরিদর্শন করলেন জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া। উনারা পুরেযাওয়া রাবার বাগান পরিদর্শন করে অসহায় পরিবারের লোকজনদের পাশে দারানোর পতিশ্রুতি দেন। এই অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্রকরে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহবে বলে জানান সমঞ্জয় ত্রিপুরা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক ধারনা করাহচ্ছে।

