News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভবনা
Image

আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভবনা

জম্মু, ২৬ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার মধ্যে জম্মু ও কাশ্মীরে আবহাওয়া ফের বদলেছে। গত কয়েকদিন ধরে লাগাতার প্রখর সূর্যের আলো গরম কাপড়ের বদলে ঠাণ্ডা পোশাক পরতে বাধ্য করলেও রবিবার সকাল থেকেই আকাশে মেঘের সমারোহ দেখা দিয়েছে। দুপুরের আগেই জম্মু শহরে মেঘের সমাগম এতটাই ঘন হয়ে উঠেছে যে, মনে হচ্ছে শীঘ্রই বৃষ্টি শুরু হবে।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে বিক্ষিপ্ত থেকে মোটামুটিভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩, পাহলগামে ৩.২ এবং গুলমার্গে মাইনাস ১.৬ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে ১২.৫, কাটরা ১৩.১, বাটোতে ৯, বানিহাল ৭.৪ এবং ভাদেরওয়াহ ৫.৫ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

লাদাখের দ্রাস শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.১, কার্গিলে মাইনাস ৮.২ এবং লেহতে মাইনাস ৬.৬।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top