ইন্দোর(মধ্যপ্রদেশ), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : অগ্নিদগ্ধ প্রিন্সিপাল বিমুক্তা শর্মার মৃত্যু হল মধ্যপ্রদেশের ইন্দোরে। শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ তিনি সেখানকার বিএম কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাঁর নাম। গত সোমবার তিনি অগ্নিদগ্ধ হন ৷ তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ওই কলেজের প্রাক্তন ছাত্র আশুতোষ শ্রীবাস্তব (২৪) তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়ে বিমুক্তা গত চার দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন ৷ কিন্তু শনিবার সকালে আচমকাই অবস্থার অবনতি হয় এবং মারা যান।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ কিন্তু শনিবার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা যুক্ত করা হল ৷ ইতিমধ্যে অভিযুক্ত আশুতোষকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁকে একদিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

