News Flash

Image

গণনা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷পশ্চিম ত্রিপুরা জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং সুপারভাইজার এবং মাইক্রো অবজারভার দিয়ে নিয়ে আজ এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷দোসরা মার্চ রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা৷  নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে৷ ইতিমধ্যেই গণনা কর্মীদের এবং অফিসারদের নিয়ে প্রশিক্ষণকর্মশালা শুরু হয়েছে৷৷ শনিবার আগরতলায় কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভারদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ ভোট গণনার দিন কিভাবে ফরম ফিলাপ করতে হবে ,ইভিএম কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এসব বিষয় নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়৷ এদিনের প্রশিক্ষণ কর্মশালায় চারশতাধিক কর্মী অংশগ্রহণ করেন বলে জানানো হয়েছে৷৷ শুধু পশ্চিম জেলাতেই নয় রাজ্যের সব কটি জেলাতেই এ ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে৷

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top