News Flash

Image

দুটি গাড়ির সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে  আহত ২৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ এলাকায়৷ মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে একটি বোলেরো গাড়ি ও একটি ছয় চাকার লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার বিকট শব্দে দুর্ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজনেরা এবং সঙ্গে সঙ্গে খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের৷ দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ আহতদের নাম যদুলাল দেবনাথ (২৮) ও রিপন দত্ত (২২)৷ আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যায় হাসপাতাল সূত্রে৷ বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top