News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়ালিয়ায় ঠাকুরের মূর্তি সহ আসবাবপত্র চুরি, কল্যাণপুরে তিন দোকানে চোরেদের হাত সাফাই
Image

আড়ালিয়ায় ঠাকুরের মূর্তি সহ আসবাবপত্র চুরি, কল্যাণপুরে তিন দোকানে চোরেদের হাত সাফাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷   কল্যাণপুর থানা এলাকার বাগানবাজার ও গুঙরাই ছড়ায় পরপর তিনটি দোকানের চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের আতঙ্কের সৃষ্টি হয়েছে৷  নির্বাচন উপলক্ষে কল্যাণপুরে কড়া পুলিশী পাহারা রয়েছে৷ রাতেও পুলিশ তাঁদের তথাকথিত কর্তব্য পালন করে৷ এর মধ্যেই কল্যাণপুর থানাধীন বাগানবাজার এবং গুঙরাই ছড়ায় বৃহস্পতিবার  রাতে বিভিন্ন দোকানে  চুরির ঘটনা ঘটেছে৷দোকান মালিকের বক্তব্য সম্ভবত গাড়ি নিয়ে এসে চোরের দল মালামাল হাতিয়েছে৷ কারণ এতো সামগ্রী গাড়ি ছাড়া চুরি করে নেওয়া অসম্ভব৷ একই রাতে পর পর তিন দোকানে চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে৷ যদিও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোরচক্রের পান্ডাদের গ্রেপ্তারের কোন খবর নেই৷বিস্তারিত খবর দিয়ে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আজ সকালে বাগান বাজারের মুদিমাল ব্যবসায়ী কৃষ্ণধন দাস নিজের দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন তার দোকানের তালা ভাঙ্গা ৷ বাইরে থেকে দোকানের ভিতরে লন্ডভন্ড অবস্থা দেখতে পেয়ে সাথে সাথেই কল্যাণপুর থানায় খবর দেওয়া হয়৷ ব্যবসায়ী কৃষ্ণধন শুক্লদাস অভিযোগ করে বলেন ,তার দোকানের প্রায় চল্লিশ কার্টুন ভোজ্য তেল চোরের দল হাতিয়ে নিয়েছে৷ যার বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার উপরে৷ ৷ একই রাতে গুংরাইছড়া এলাকার নিতু দেব ও অমৃত দেবের মুদি মাল দোকানে হানাদারী চালিয়ে চোরের দল বিভিন্ন মালামাল হাতিয়ে নেয়৷ সবকয়টি ঘটনা কল্যাণপুর থানায় জানানো হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর চক্রের চাইদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ প্রশ্ণ উঠেছে পুলিশের  ভূমিকা নিয়েও৷ একই রাতে সিরিজ চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷  এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া পালপাড়ায় গতকাল রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷  আড়ালিয়া পালপাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল৷ এলাকার সুব্রত দেবনাথের বাড়ির সহ দুটি বাড়িতে একই রাতে হানা দেয় চোরের দল৷ গাড়ির ব্যাটারি সহ ঠাকুর ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরারা৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা এই ঘটনা প্রত্যক্ষ করে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন৷ খবর পেয়ে আশপাশের লোকজনরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় থানায়৷৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাত্রিকালীন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া ফলে তদন্তকারী পুলিশ অফিসার জানান ভোর চারটা পর্যন্ত পুলিশি টহল থাকে৷ হয়তো চোরেরা পুলিশকে নজরে রেখেই সুযোগ বুঝে এই চুরির ঘটনা ঘট সংগঠিত করেছে৷ এদিকে এলাকাবাসী এলাকায় রাত্রিকালীন পুলিশী দখল বাড়ানোর জন্য দাবী জানিয়েছেন৷ বাড়ির মালিকের সুব্রত দেবনাথ জানিয়েছেন দীর্ঘ ৭০ বছর ধরে এই বাড়িতে বাবা ঠাকুর দাদারা বসবাস করে আসছেন৷ কোনদিন এই ধরনের চুরির ঘটনা ঘটেনি৷ এতদিন তারা শান্তিতেই ছিলেন৷ ঠাকুর ঘরের বেড়া কেটে পিতলের ঠাকুরের মূর্তি সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে তারা কল্পনাও করতে পারেননি৷ গতকাল রাতে চুরির ঘটনা পর থেকেতারা রীতিমতো নিরাপত্তা হীনতায় ভুগছেন৷

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top