News Flash

  • Home
  • খেলা
  • প্রীন্স, তুষারের পারফরমেন্সে জয়নগরের প্রথম জয়
Image

প্রীন্স, তুষারের পারফরমেন্সে জয়নগরের প্রথম জয়

কসমোপলিটন-‌১২৩

জে সি সি—১২৪/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। অনায়াসেই কসমোপলিটন ক্লাবের বাধা টপকালো জে সি সি। শহীদ কাজল ময়দানে মূলত জে সি সি-‌র দুই স্পিনারের ভেলকিতে কুপোকাৎ হলো কসমোপলিটন ক্লাব। সকালে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটনের গড়া ১২৩ রানের জবাবে জে সি সি ২৪.‌২ ওভার বাকি থাকতে  ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের তুষার সাহা এবং প্রীন্স মাউরার ৪ টি করে উইকেট পেয়েছেন। একঝঁাক তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া কসমোপলিটন তুষার এবং প্রীন্সের ভেলকির সামনে মাথা তুলেই দাড়াতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় সংহতি। ৮ নম্বরে ব্যাট করতে নেমে দেবপ্রসাদ সিনহা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। দেবপ্রসাদ ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। এছাড়া দলের পক্ষে অভিষেক শর্মা ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭,শান্টু মজুমদার ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬,কৃতিদীপ্ত দাস ৩৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং শাশ্বত পান্ডে ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। জে সি সি-‌র পক্ষে তুষার সাহা (‌৪/‌১৯) এবং প্রীন্স‌ মাউরার (‌৪/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি‌‌-‌র দুই ওপেনার তেজস্বী জসোয়াল  এবং দ্বীপজয় দেব ৬৫ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। দ্বীপজয় ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে আউট হয়েছেন। তেজস্বী ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। ব্যর্থ হয়েছেন শঙ্কর পাল (‌০) এবং অভয় দ্বিবেদী (‌৩)।‌ এ অবস্থায় তুষার সাহা এবং রিমন সাহা রুখে দাড়ান। এবং দলকে কাঙ্কিত জয় এনে দেন। রিমন ২৮ বল খেলে ১৪ রানে এবং তুষার ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যান। জে সি সি ২৫.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। কসমোপলিটন ক্লাবের পক্ষে দেবপ্রসাদ সিনহা (‌৩/‌৩১) সফল বোলার। আসরে ২ ম্যাচ খেলে জে সি সি প্রথম জয় পেলেও কসমোপলিটন ক্লাব দুটি ম্যাচেই হেরে পেছনের সারিতে রয়েছে। ‌   ‌  ‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top