News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী
Image

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে প্রয়োজন আইনের মাধ্যমে শক্তি প্রয়োগ করা হবে।

গাবর্দী বাজারে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, মানুষকে টুপি পড়িয়ে রাজনীতি করতে চায় মথা, কিন্তু জনগণ সব বুঝতে পারছেন। এবারের নির্বাচন এডিসির ভবিষ্যত নির্মাণের নির্বাচন। তাই সকলকে নির্ভয়ে ভোট দেবার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, অধিকার ও ভবিষ্যৎ নিরাপদ রাখতে এডিসিতে একমাত্র ভরসা ভারতীয় জনতা পার্টি। বর্তমান শাসক মথার মিথ্যা প্রতিশ্রুতি জনগণ বুঝতে পেরেছেন। তাই দিকে দিকে এখন বিজেপি পরিবারে সামিল হচ্ছেন জনজাতিরা।

এই ধারাবাহিকতায় আজ পেকুয়াজলা- জন্মেজয়নগর কেন্দ্রেও একই দৃশ্য পরিলক্ষিত হয়।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top