News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাস ফের দূষণের কবলে, কুয়াশাচ্ছন্ন রাজধানীতে গুণগতমান পৌঁছল ২০১-এ
Image

দিল্লির বাতাস ফের দূষণের কবলে, কুয়াশাচ্ছন্ন রাজধানীতে গুণগতমান পৌঁছল ২০১-এ

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির বাতাস আবারও দূষণের কবলে চলে গেল, পাশাপাশি ঘন কুয়াশার দাপটে নাস্তানাবুদ হতে হল দিল্লীবাসীকে। বুধবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) পৌঁছে যায় ২০১-এ। ঘন কুয়াশার দাপটে রাজধানীতে এদিন জনজীবন বিপর্যস্ত হয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়।

বুধবার ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি-এনসিআর। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পালম অবজারভেটরিতে ৫০ মিটারের নীচে নেমে যায় দৃশ্যমানতা। দিল্লির পাশাপাশি এদিন সকালে কুয়াশাচ্ছন্ন ছিল হরিয়ানা, পশ্চিম রাজস্থান, বিহার ও ওডিশার কিছু অংশ। রাজধানীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top