বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে লোকসভা সচিবালয়ে জবাব পাঠালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা মন্তব্যের বিষয়ে তার বিস্তারিত জবাব লোকসভা সচিবালয়ে পাঠালেন। বিজেপি সদস্যরা রাহুলের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তোলেন।

সূত্রের খবর, গত ১০ ফেব্রুয়ারি লোকসভা সচিবালয় থেকে তাকে পাঠানো নোটিশে তিনি তার জবাব দাখিল করেছেন। বিজেপি সদস্য প্রহ্লাদ জোশী এবং নিশিকান্ত দুবে তাকে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে নোটিশ দিয়েছিলেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেন।