শনিবার করিমগঞ্জে জাতীয় লোক আদালত

করিমগঞ্জ (অসম) ৯ ফেব্রুয়ারি (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায়ও আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।

করিমগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা মুখ্য ন্যায় দণ্ডাধীশ (সিজেএম)-এর আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লোক আদালত। করিমগঞ্জ জেলায় বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি আপস মীমাংসাযোগ্য মামলা ওইদিন লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বিচারাধীন আপস মীমাংসাযোগ্য মামলার উভয়পক্ষকে লোক আদালতের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির সুযোগ নিতে করিমগঞ্জ জেলা আইন সেবা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
পাশাপাশি ওইদিনের লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।