নির্বাচনি ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃনমূল কংগ্রেস৷ রবিবার প্রদেশ তৃনমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ তৃনমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব, পশ্চিমবঙ্গের মন্ত্রী শশি পাজা, মন্ত্রী ব্রাত্য বসু, তৃনমূল কংগ্রেস নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা৷ তৃনমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃনমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হলে আগামী ৫ বছরে কার্যকরী এমএসএমই-এর সংখ্যা ২.২১ লক্ষে উন্নীত করার জন্য বার্ষিক ২,০০০টি  নতুন এমএসএমই প্রতিষ্ঠা করা হবে৷ প্রতিটি মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা করা হবে৷ আগরতলায় একটি পুলিশ কমিশনারেট স্থাপন করা হবে৷