নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ বিশ্রামগঞ্জ জোড়পুকুরে বাম ও কংগ্রেসের সমস্ত দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷বিশ্রামগঞ্জের জোরপুকুর এলাকায় সিপিআইএম ও কংগ্রেসের সমস্ত দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে পুকুরে, নর্দমায়,মন গাছের উপর ফেলে দিয়েছে দুষৃকতিকারীরা৷ ঘটনা শনিবার গভীর রাতে৷ রবিবার সকালে ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা৷ জানাযায় ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ও কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মাকে ১৬ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে বিশ্রামগঞ্জ জোরপুকুর এলাকায় রবিবার এক সভার আয়োজন করা হয়৷ সেই লক্ষ্যে এলাকায় কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা তাদের দলীয় পতাকা দিয়ে এলাকা সাজিয়ে তুলেছিলেন৷ কিন্তু শনিবার গভীর রাতে কংগ্রেস ও সিপিআইএমের দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে, নর্দমায়,মন গাছের উপর, পুকুরে ফেলে দিয়েছে দুষৃকতিকারীরা৷ রবিবার সকাল সাতটা ৩০ মিনিটে ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন বাম ও কংগ্রেস কর্মীরা৷ খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ এনিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি৷
2023-02-05

