News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানালেন মেহবুবা, বললেন আমরা পদযাত্রায় অংশ নেব
Image

ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানালেন মেহবুবা, বললেন আমরা পদযাত্রায় অংশ নেব

শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে চলেছে কংগ্রসের ভারত জোড়ো যাত্রা। কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

বুধবার তিনি বলেছেন, সাম্প্রদায়িক রাজনীতির কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছে জম্মু ও কাশ্মীরকে। আমি মনে করি ভারত জোড় যাত্রা ছাড়া কংগ্রেসের কাছে তাদের উত্তরাধিকার, ভারতের ধারণা, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতকে পুনরুদ্ধার করার জন্য অন্য কোনও বিকল্প ছিল না। সুতরাং, আমরা ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানাই এবং আমরা এতে অংশগ্রহণ করব।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে ২০১৮ কাঠুয়া ধর্ষণে অভিযুক্তের সমর্থক প্রাক্তন মন্ত্রী লাল সিংকে, এ বিষয়ে মেহবুবা মুফতি বলেছেন, রাহুল গান্ধী রাস্তায় বেরিয়ে পড়েছেন, হাজার হাজার মানুষ তাঁর সাথে যোগ দিচ্ছেন। কে তার সাথে যোগ দিচ্ছে তা আমার কাছে বিবেচ্য নয়, উদ্দেশ্যই আসল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top