News Flash

  • Home
  • বিনোদন
  • ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে জ্ঞান হারালেন রণদীপ হুডা
Image

ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে জ্ঞান হারালেন রণদীপ হুডা

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.) : দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। ঘোড়ার পিঠে উঠতে গিয়েই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। অভিনেতার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রের খবর।

বলিউড সূত্রের খবর, পড়ে গিয়ে তাঁর পায়ে গুরুতর চোট লাগে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। বিনায়ক দামোদর সাভারকর চরিত্রে অভিনয়ের জন্য ২২ কেজি ওজন কমিয়েছেন তিনি। চরিত্রের কারণেই কড়া ডায়েটের মধ্যে ছিলেন রণদীপ। এর আগেও ‘সর্বজিৎ’ ছবির জন্য ১৬ কেজি ওজন কমান তিনি। হাসপাতাল সূত্রের খবর, বারবার ওজন কমানোর ফলে তাঁর হাটুতে মাংসের পরিমাণ একেবারে কমে গিয়েছে। সেই কারণেই পড়ে যাওয়ার পর পায়ে গুরুতর চোট লাগে। সম্প্রতি রণদীপ হুডার ওয়েব সিরিজ ‘ক্যাট’ মুক্তি পেয়েছে। দর্শকদের থেকে ভালো প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top