News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ওয়াইআরসি অপরাজিত চ্যাম্পিয়ন
Image

কমলপুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ওয়াইআরসি অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ওয়াইআরসি। কমলাপুরে ক্রিকেট। অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ, শুক্রবার ওয়াইআরসি ৭ উইকেটের ব্যবধানে ছাত্র সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। প্রথমে লীগ, পরে সুপার ফোর, শেষে আজ হয়েছে ফাইনাল ম্যাচ। খেলা হালহালি এসবি স্কুল গ্রাউন্ডে। সকাল দশটায় শুরুতে টস জিতে ছাত্র সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪০ ওভারের ম্যাচ হলেও ছাত্র সংঘ ২৪ ওভার চার বল খেলে ১০০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আরিয়ান দেববর্মা সর্বাধিক ৪২ রান পায়। ৩৮ বল খেলে আরিয়ান দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৪২ রান সংগ্রহ করে। ওয়াইআরসি-র রুবেল আহমেদ ২১ রানে এবং এবং সায়নদ্বীপ সূত্রধর ২২ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। এছাড়া, বিনায়ক পাল পেয়েছে দুটি উইকেট ২৯ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে ওয়াইআরসি ১৩ ওভার ৫ বল খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সায়নদ্বীপ সূত্রধর ৩৮ রান এবং জয়দীপ শীল ১৮ জন সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। বিজয়ী দলের রুবেল আহমেদ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top