News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিলাসীপাড়ায় দুৰ্বৃত্তের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত গরিয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সভাপতি
Image

বিলাসীপাড়ায় দুৰ্বৃত্তের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত গরিয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সভাপতি

বিলাসীপাড়া (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : ধবুড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ায় তিন সদস্যের এক দুর্বৃত্ত দলের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন গরিয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সভাপতি শাহ নওয়াজ হুসেন| ঘটনা সংঘটিত হয়েছে বিলাসীপাড়া মহকুমা আদালতের সামনে|

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার রড দিয়ে উপর্যুপরি ঘা বসিয়ে শাহ নওয়াজ হুসেনের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তিন দুর্বৃত্ত। পেশায় আইনজীবী নওয়াজ হুসেন সবে মহকুমা আদালতে পৌঁছেন| তখন সুযোগ বুঝে আগে থেকে ওত পেতে বসা দুর্বৃত্তের দলটি তাঁর ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়|

আদালত প্রাঙ্গণে অবস্থানকারী কতিপয় ব্যক্তি গরিয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সভাপতি শাহ নওয়াজ হুসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিলাসীপাড়া আদৰ্শ হাসপাতালে নিয়ে যান| কিন্তু তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে আদর্শ হাসপাতালের ডাক্তাররা হুসেনকে বঙাইগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন|

এদিকে দুৰ্বৃত্ত দলের একজনকে জহিরুল হক বলে শানাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা| জহিরুল বাঙালিপাড়ার নতুন ফলিহামারির বাসিন্দা বলে জানা গেছে| তবে কী কারণে দুৰ্বৃত্তের দল এভাবে দিনদুপুরে একজন আইনজীবী তথা গরিয়া মরিয়া দেশি জাতীয় পরিষদের কেন্দ্ৰীয় সভাপতির ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানাতে পারেননি পুলিশের তদন্তকারী অফিসার|

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top