News Flash

Image

স্কুলের ইউনিফর্ম পরে রিলস্ ভিডিও, লাতু মডেল এইচএসের চার ছাত্রী বহিষ্কৃত

করিমগঞ্জ (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : ফেসবুক রিলস্ ভিডিও বানিয়ে চার ছাত্রী সাময়িকভাবে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উত্তর করিমগঞ্জের লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে। আজ বৃহস্পতিবার স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজ্যোতি দে এ ব্যাপারে এক নির্দেশ জারি করে বহিষ্কার করেছেন অষ্ঠম শ্রেণির চার ছাত্রীকে। অধ্যক্ষ জানান, গত কয়েকদিন আগে স্কুল ছুটি হওয়ার পর স্কুলের গণ্ডির বাইরে দাঁড়িয়ে একটি হিন্দি গানের তালে তালে নেচে রিলস্ ভিডিও তৈরি করে অষ্টম শ্রেণির চার ছাত্রী। এর পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দশ সেকেণ্ডের ভিডিওটি।

তিনি জানান, বিষয়টি তাঁর নজরে আসে আজ বৃহস্পতিবার সকালে। এর পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। অধ্যক্ষ বলেন, এ সম্পর্কে তদন্ত করা হচ্ছে, তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সাময়িকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।

Releated Posts

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026

অসমের আরও চারটি পণ্যের জিআই স্বীকৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির স্বীকৃতিতে নতুন মাইলফলক

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): অসমের ঐতিহ্যবাহী ও স্বকীয় পণ্যের তালিকায় যুক্ত হল আরও চারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।…

ByByNews Desk Jun 15, 2026

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top