News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিউহাফলং স্টেশনকে নগদ পুরস্কারের ঘোষণা রেলবোর্ডের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির
Image

পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিউহাফলং স্টেশনকে নগদ পুরস্কারের ঘোষণা রেলবোর্ডের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির

হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : স্বচ্ছ ভারত-স্বচ্ছ রেল, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মূলমন্ত্র। তাই এবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনস্থ নিউ হাফলং স্টেশনের পরিচ্ছন্নতায় খুশি রেল বোর্ডের প্যাসেঞ্জার সার্ভিস কমিটি।

রেল বোর্ডের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিউহাফলং স্টেশন পরিদর্শন করে স্টেশন উপলব্ধ সমস্ত সুযোগ-সুবিধা দেখার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি খতিয়ে দেখেন। এদিকে রেল বোর্ডের প্যাসেঞ্জার কমিটি নিউহাফলং স্টেশনের পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এই পরিচ্ছন্নতার জন্য পাঁচ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে প্যাসেঞ্জার সার্ভিস কমিটি।

এদিন কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্র নিউহাফলং স্টেশনে দাঁড়িয়ে জানান, এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পর মাত্র ২০৫ দিনের মাথায় পাহাড়লাইন সচল করে দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। বিধ্বস্ত নিউহাফলং স্টেশনকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনতে যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জিএস লখরা সহ তাঁদের দল, এর ভুয়সী প্রশংসা করেন প্যাসেঞ্জার সার্ভিস কমিটির সদস্যরা।

বুধবার দিল্লি থেকে আগত কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্র তাঁর প্রতিনিধিদের সঙ্গে গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিঙের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (এডিআরএম) এসএস খংরিম্মাই, সিনিয়র ডিসিএম কেকে শর্মা, স্টেশন সুপার অনিল কুমার, সিএমআই মুকেশ কুমার, রাজ কুমার প্রমুখ।

রেল বোর্ডের প্রতিনিধি দলটি ধ্বসবিধস্ত স্থানগুলি দেখার পর কথা বলেন যাত্রীদের সঙ্গে। যাত্রীদের মুখে নিউহাফলং স্টেশনের পরিচ্ছন্নতার কথা শোনামাত্রই কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্র স্টেশনের পরিচ্ছ্বনতার জন্য পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি নিজেও স্টেশনের পরিচ্ছন্নতা দেখে খুশি ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, স্বচ্ছ ভারতের প্রভাব নিউহাফলং স্টেশনে কতটুকু পড়েছে তা দেখতে বুধবার গুয়াহাটি থেকে ভিস্টাডোম টুরিস্ট ট্রেনে নিউহাফলং স্টেশনে পৌঁছেন প্যাসেঞ্জার সার্ভিস কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্রের নেতৃত্বে এক বড় সড় প্রতিনিধি দল। নিউহাফলং স্টেশন ঘুরে দেখার পর বিকেলেই পুনরায় ভিস্টাডোম টুরিস্ট ট্রেনে গুয়াহাটি ফিরে যান তাঁরা।

এদিকে, সিনিয়র ডিসিএম কেকে শর্মা নিউহাফলং স্টেশনে যাত্রীদের আরও ভালো সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তারও বিস্তারিত তথ্য প্রতিনিধি দলটির সামনে তুলে ধরেন। পাশাপাশি নিউহাফলং স্টেশনে কোচ ইন্ডিকেটিং সিস্টেম শীঘ্রই চালু হবে বলে সিনিয়র ডিসিএম জানিয়েছেন কেকে শর্মা।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top