News Flash

  • Home
  • দিনের খবর
  • সীমান্ত ইস্যুতে ভারত ও চিনের ঊর্ধ্বতন সামরিক কর্তাদের মধ্যে বৈঠক
Image

সীমান্ত ইস্যুতে ভারত ও চিনের ঊর্ধ্বতন সামরিক কর্তাদের মধ্যে বৈঠক

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সৈন্যদের সংঘর্ষের প্রায় ১০দিন পর দুদেশের বরিষ্ঠ সামরিক কর্তারা পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ তম রাউন্ডের ভারত-চিন কর্পস কমান্ডার স্তরের বৈঠকটি ২০ ডিসেম্বর চুশুল-মোল্ডো সীমান্ত মিটিং পয়েন্টে চিনের পক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ১৭ জুলাই ২০২২-এ অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের পর থেকে গৃহীত অগ্রগতির ভিত্তিতে উভয় পক্ষ খোলা এবং গঠনমূলক পদ্ধতিতে পশ্চিম সেক্টরে এলএসি বরাবর সম্পর্কিত সমস্যাগুলির সমাধানের বিষয়ে মতামত বিনিময় করেছে। বাকি সমস্যা সমাধানে দুই দেশের নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার বিষয়ে একমত হয়। পশ্চিম সেক্টরে এলএসি বরাবর শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সাহায্য করার জন্য সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি খোলামেলা আলোচনা হয়েছে।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top