News Flash

Image

রহায় ধানের গাঁদায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের অগ্নিসংযোগ

নগাঁও (অসম), ১৭ ডিসেম্ভর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রহায় স্তূপীকৃত ধানের গাঁদায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনা গতকাল শুক্রবার গভীর রাতে সংঘটিত হয়েছে রহার পশ্চিম গাছপাড়া এলাকায়। জানা গেছে, পশ্চিম গাছপাড়ার দুই কৃষক, সম্পর্কে ভাই পূর্ণকান্তি নাথ এবং যাদব নাথ তাঁদের নিজের বসতবাড়ির পিছনের দিকে প্রায় ১৫ বিঘা খেতের শাইল ধান স্তূপ করে রেখেছিলেন। স্তূপ করে ছয়টি গাদায় রাখা ছিল সারা বছরের ফসল। কিন্তু গতকাল গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল ওই সব ধানের গাঁদায় অগ্নিসংযোগ করে দেয়। এতে দাউ দাউ করে জ্বলে ওঠে ধানের গাদাগুলি।

প্রতিবেশীরা রাতেই আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে ছুটে যান কৃষক দুই ভাইয়ের বাড়িতে। কিন্তু ততক্ষণে তাঁদের জমিয়ে রাখা সোনালী ধান আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হলে ইঞ্জিন নিয়ে ছুটে যান রহার অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা। কিন্তু কোনও লাভ হয়নি। সারা বছরের ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় মাথায় হাত পড়েছে দুই কৃষক-ভাইয়ের।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top