News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট, বিধ্বংসী আদিত্য জয়ী ইংলিশ মিডিয়াম স্কুল
Image

অমরপুরে ক্রিকেট, বিধ্বংসী আদিত্য জয়ী ইংলিশ মিডিয়াম স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। জয় পেলো অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। ২৮ রানে পরাজিত করলো অমরপুর স্কুলকে। দলনায়ক আদিত্য সাহা-‌র দুরন্ত বোলিংয়ে জয় পেলো অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দল সর্বোচ্চ ৭১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শান্ত ঘোষ ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌) এবং উদয়ন পাল ৬১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। অমরপুর স্কুল‌এর পক্ষে খাপেন্দ্র রিয়াং (‌২/‌৩২)‌ সফল বোলার। জবাবে খেলতে নেমে অমরপুর স্কুল‌ ১২১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৩৩ রান পায় অতিরিক্ত  খাতে। এছাড়া দলের পক্ষে মনোমোহন জয় রিয়াং ৬২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, শায়ন দাস ৫৮ বল খেলে ১৮ এবং অভিজিৎ ঘোষ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দলনায়ক আদিত্য সাহা (‌৫/‌১৬) এবং বিরাজ দেব (‌২‌/‌৩৯) সফল বোলার।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top