News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষকদের বিরুদ্ধে দায়ের করা ৮৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের
Image

কৃষকদের বিরুদ্ধে দায়ের করা ৮৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৮৬টি মামলা প্রত্যাহার করছে কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই মামলাগুলি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷

প্রসঙ্গত, গত তিন কৃষি আইন বাতিলের দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে টানা একবছর জোরদার কৃষক আন্দোলন চলেছে৷ এই আন্দোলনের ফলে শেষপর্যন্ত ২০২১ সালের নভেম্বরে তিন কৃষি আইন বাতিল করা হয়৷ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, রেল মন্ত্রকও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই এফআইআরগুলি দায়ের করেছিল আরপিএফ।

প্রসঙ্গত, রাজ্যসভার কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই তথ্য পেশ করেছেন। তবে আন্দোলন চলাকালীন যে সমস্ত কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেবে কি না সেই বিষয়টি স্পষ্ট নয়। এব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বক্তব্য, ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এসম্পর্কে কোনও তথ্য কৃষি মন্ত্রকের হাতে নেই।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top