News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করবে সহকারী হাইকমিশন
Image

আগরতলায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করবে সহকারী হাইকমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ আগামী ১৬ ডিসেম্বর আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের মহান মুক্তি যুদ্ধে অকৃত্রিমভাবে সহায়তাকারী ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে মহান বিজয় দিবস পালন করা হবে৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ৷ তিনি আরও জানান শুক্রবার সকাল ৮ টায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ ৮ টা ১০ মিনিটে বানী পাঠ করা হবে৷ সকাল ৯ টায় জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে৷ তারপর সকলে চলে যাবে এলবার্ট এক্কা পার্কে৷ সেখানে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ ৯ টা ৫ মিনিটে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে৷ পরে ১০ টা ৭ মিনিটে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা৷ ১১ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top