News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলে বিদেশীদের দাপটে ৭ গোলে টাউনকে বিধ্বস্ত ফরোয়ার্ডের
Image

লীগ ফুটবলে বিদেশীদের দাপটে ৭ গোলে টাউনকে বিধ্বস্ত ফরোয়ার্ডের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।।

বিদেশি ফ্যাক্টর হয়ে গেল। সঙ্গে নিজেদের গোলকানা রোগ। দুইয়ে মিলে ফরওয়ার্ডে ব্যাকওয়ার্ড হয়ে গেল টাউন ক্লাব। মঙ্গলবার শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে টাউন ক্লাব বনাম ফরওয়ার্ড ক্লাবের ম্যাচে ঘটলো প্রত্যাশিত এই ঘটনা। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন বিদেশি বিদাল ও মালেম। তবে এই ম্যাচে ফরওয়ার্ডের জয়ের পেছনে অন্যতম কারিগর হলো গোলরক্ষক অমিত জমাতিয়া। গোটা ম্যাচে নিশ্চিত তিনটি অবধারিত গোল সেভ করে অমিত। না হলে ম্যাচে গোলের চিত্র কিন্তু থাকতো অন্যরকম। ধারে ভারে শক্তিতে সব থেকেই ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামে সুভাষ বোশের ছেলেরা। তাই ম্যাচের প্রথম মিনিট থেকেই টাউন ক্লাবকে চাপে রাখে ফরওয়ার্ড শিবির। যেই চাপকে হালকা করতে পারেনি টাউন ক্লাব। সুবাদে প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে নেয় ফরওয়ার্ড শিবির। গোল গুলো করেন সানা, জাবেদ ডারলং এবং বিদেশি বিদাল। ৩-০তে যবনিকা ঘটে ফার্স্ট হাফের। বিরতির পর আবার ও যথারীতি শুরু হলো ম্যাচ। গোলের নেশায় বুঁদ ফরওয়ার্ড ক্লাব একের পর এক কাউন্টার এটাক জারি রাখে টাউনের বক্সে। আর এতে একশো শতাংশ সফলও হলো দল। দ্বিতীয়ার্ধে আরো চারবার কেঁপে উঠে টাউন ক্লাবের জাল। গোলগুলো করে ভিদাল, চিজুবা এবং মালেম। সাত গোল হজম করে আর ম্যাচে ফেরার মতো কোনো রসদই খুঁজে পেল না টাউন শিবির। পাবেই বা কি করে। তাদের তো তিন কাঠিতে বল রাখার মতো নির্ভরযোগ্য কোনো স্ট্রাইকারই দেখা গেল না গোটা ম্যাচে। সুবাদে অনায়াসেই জয় হাসিল পয়েন্ট সংগ্রহ করে নেয় ফরওয়ার্ড ক্লাব। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করলেন জুনিয়র রেফারি আদিত্য দেববর্মা।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top