News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যুর অভিযোগ
Image

বিশালগড় হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷  বিশালগড় ২ নং গেট সংলগ্ণ এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইসাইকেল আরোহীর৷ এক্ষেত্রে অভিযোগ বিশালগড় মহাকুমা হাসপাতালের চিকিৎসা গাফিলতির ফলেই কাজল দাসের মৃত্যু হয়৷
জানা যায় সোমবার বিকেলে ২ নং গেট সংলগ্ণ এলাকায় একটি বোলেরো গাড়ির ধাক্কায় আহত হয়  বাইসাইকেল আরোহী কাজল দাস৷ পরবর্তী সময়ে বিশালগড় মহাকুমার সাংবাদিকদের সহায়তায় অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত কাজল দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷  হাসপাতালের ড্রেসিংরুমে আহত কাজল দাসকে দীর্ঘক্ষণ ফেলে  রাখে তার পরিবারের লোকজন না আসায়৷ সে ড্রেসিংরুমের বেড থেকে মাটিতে পড়ে যায়৷ তার মুখ দিয়ে অনবরত রক্ত বেরুতে থাকে৷  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কা জনক অবস্থায় কাজল দাসকে জিবি হাসপাতালের রেফার করে দেয়৷ রাতেই জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন কাজল দাসের মৃত্যু হয়৷ মঙ্গলবার কাজল দাসের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এক্ষেত্রে অভিযোগ বিশালগড় মহাকুমা হাসপাতালের চিকিৎসা গাফিলতির ফলেই কাজল দাসের মৃত্যু হয়৷  অভিযোগ যদি আহত কাজল দাসকে সঠিক সময়ের জিবি হাসপাতালে রেফার করা হতো তাহলে অন্তত মৃত্যুর হাত থেকে রক্ষা পেত কাজল দাস৷

Releated Posts

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top