News Flash

  • Home
  • প্রধান খবর
  • পৌষ মেলার জন্য মাঠ ব্যবহারের সিদ্ধান্ত নেবে বিশ্বভারতীরই, বলল হাই কোর্ট
Image

পৌষ মেলার জন্য মাঠ ব্যবহারের সিদ্ধান্ত নেবে বিশ্বভারতীরই, বলল হাই কোর্ট

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : পৌষমেলার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, পৌষমেলার জন্য মাঠ ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরই রয়েছে। তাঁরাই ঠিক করবেন, ওই মাঠে মেলা হবে কি না।

বোলপুরের একটি বড় উৎসব পৌষমেলা। বহু মানুষের সমাগম হয় সেখানে। যার ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকেই। পরিবেশ দূষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গুরুমুখ জেঠওয়ানি নামে এক বোলপুরের বাসিন্দা। তাঁর মামলার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর অবস্থান জানতে চেয়েছিল আদালত। সেখানে বিশ্বভারতী জানায়, আগে শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কিন্তু কেউ-ই সেই শর্ত মানার উৎসাহ দেখান না। ফলে মেলা নিয়ে আপত্তি না থাকলেও বিশ্বভারতীর মাঠে মেলার আয়োজনে আপত্তি জানায় কর্তৃপক্ষ। এরপর রাজ্যের তরফে বিকল্প জায়গায় মেলার আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

যদিও উচ্চ আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে আরও এক বার মেলার বিষয়টি নিয়ে বিবেচনা করতে বলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরাই নেবেন বলে নির্দেশ আদালতের। অন্য দিকে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, বিশ্বভারতী তাদের মাঠ ব্যবহারের অনুমতি না দিলে বিকল্প মাঠের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বার শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা অনুষ্ঠিত হয়। এর পর করোনা আবহে এক বছর বন্ধ ছিল পৌষমেলা। গত বছরও বিশ্ববিদ্যালয়ের মাঠে মেলা করা নিয়ে জটিলতা তৈরি হয়। শেষমেশ বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বোলপুরের ডাকবাংলো মাঠে পৌষমেলা অনুষ্ঠিত হয়।এ বার পূর্বপল্লীর পৌষমেলার মাঠেই মেলা করার আবেদন জানিয়ে বোলপুর পুরসভাকে চিঠি দেয় শান্তিনিকেতন ট্রাস্ট। যদিও তা নিয়ে জটিলতা চলছে। অন্য দিকে, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলা করার দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ হয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top