Posts of - December 6, 2022
কর্ণাটকসরকারেরমহারাষ্ট্রেরধৈর্যপরীক্ষাকরাউচিতনা: শরদপাওয়ার
মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সরকারের মহারাষ্ট্রের ধৈর্যের পরীক্ষা করা উচিত নয় বলে মনে…
ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ব্যবসায়িক কাজে চলতি ডিসেম্বরে মাসে তাঁর ভারতে আসার কথা রয়েছে। মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থা ট্রিবেকা ডেভেলপারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছে ট্রাম্প পুত্রের সংস্থা। ভারত সফরে এসে সেই সংস্থার বাণিজ্যিক সম্প্রসারণের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। নিজেদের ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্পগুলি তৈরি করতে লোধা গ্রুপ-সহ স্থানীয় ডেভলপারদের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প পুত্রের সংস্থাটি। এখনও পর্যন্ত, চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। যার মধ্যে পুনের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ডোনাল ট্রাম্প জুনিয়রের ভারত সফর নিয়ে ট্রাইবেকা ডেভেলপারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাইবেকা ডেভেলপারদের ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে।’ ডোনাল ট্রাম্প জুনিয়র এবং ট্রিবেকা ডেভেলপারস-এর প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা যৌথভাবে ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।
দিল্লিতে জাতীয় দাবায় সপ্তম স্থানে অর্শিয়া
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।সাফল্য পেলো বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতায়। দিল্লিতে এবছর হয়েছিলো আসর।…
সেইল একাডেমীর জন্য ফুটবলার সিলেকশন ট্রায়াল শিবির শুরু
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বোকারোর তরফে তিনজন প্রতিনিধি এলেন ত্রিপুরায়। অনুর্ধ ১৬ বছর বিভাগে…

পৌষ মেলার জন্য মাঠ ব্যবহারের সিদ্ধান্ত নেবে বিশ্বভারতীরই, বলল হাই কোর্ট
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : পৌষমেলার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট।…
সাকেতের গ্রেফতারের সমালোচনায় মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ বিজেপি-র
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : সাকেতের গ্রেফতারে কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগলেন বিজেপি-র রাজ্য মুখপাত্র…



































