News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমতাবাদে নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
Image

হেমতাবাদে নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

হেমতাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের হেমতাবাদে নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ।মৃতার নাম মৌসুমী খাতুন (১৪) হেমতাবাদ হাইস্কুলের পড়ুয়া ছিল সে। বাড়ি হেমতাবাদ থানার আরাজি কাশিমপুরে। মঙ্গলবার সকালে শোওয়ার ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হেমতাবাদ থানার পুলিশ। এরপর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিন বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মৃতার বাবা মনসুর আলি জানান, সোমবার রাতে বাড়ি সংলগ্ন মাঠে তিনি তাঁর স্ত্রী ও পুত্র মিলে ধান ভাঙার কাজ করছিলেন। বাড়িতে দুই মেয়ে ছিল। সকালে বাড়ি ফিরে মৌসুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর হেমতাবাদ থানার পুলিশকে খবর দেওয়া হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপি ও রাজ্য সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByBySandeep Biswas May 30, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা সব দলের, বিজেপি ও সিপিআই(এম)-এর কটাক্ষে উঠল নির্বাচনী প্রচারের প্রসঙ্গ

কলকাতা, ৩০ মে (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক…

ByBySandeep Biswas May 30, 2026

আখ নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা প্রত্যাহার স্বাগতযোগ্য পদক্ষেপ, বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): কেন্দ্রের প্রস্তাবিত ‘সুগারকেন (কন্ট্রোল) অর্ডার, ২০২৬’-এর খসড়া প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন…

ByByNews Desk May 30, 2026

১১২ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার, দিল্লি পুলিশের বড় সাফল্য

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি-অটো থেফট স্কোয়াড (এএটিএস) এক অভিযানে কুখ্যাত এক মহিলা মাদক…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top