News Flash

  • Home
  • খেলা
  •  দলবদলে চমক : মনিশংকর-বিক্রম স্ফুলিঙ্গে, পারভেজ-শুভম ফ্রেন্ডসে
Image

 দলবদলে চমক : মনিশংকর-বিক্রম স্ফুলিঙ্গে, পারভেজ-শুভম ফ্রেন্ডসে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। এক দুজন করে ক্রিকেটার তুলে নিয়ে ঘর গোছানোর কাজে ব্যস্ত প্রায় প্রতিটি ক্লাব দল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলো ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বে প্রথম সারির খেলোয়াড়দের সই করিয়ে নিচ্ছেন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে পাঁচ দিনে এ পর্যন্ত ৩৬ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করেছেন। আজ পঞ্চম দিনে এমন তিনজন ক্রিকেটার রয়েছেন যাঁরা টোকেন তুলেছেন তবে কোন্ দলের হয়ে খেলবে বলে আগ্রহ প্রকাশ করেন নি। অভিজিৎ দেববর্মা হার্ভে থেকে, সঞ্জয় মজুমদার সংহতি থেকে এবং সৌরভ সাহা ইউনাইটেড বিএসটি থেকে টোকেন তুলেছেন। উল্লেখ্য, ইউনাইটেড বিএসটি, মৌচাক, হার্ভে, ব্লাড মাউথের মতো স্ফুলিঙ্গ, ইউনাইটেড ফ্রেন্ডসও আজ ময়দানে নেমেছে। পোলস্টার থেকে বেরিয়ে গোবিন্দ সাহা এবং মৌচাক থেকে বেরিয়ে সাগর সরকার ইউনাইটেড বিএসটি’র হয়ে খেলবেন বলে সই করেছেন। স্ফুলিঙ্গ থেকে বেরিয়ে অভিরাজ বিশ্বাস এবং ওপিসি থেকে বেরিয়ে রিমন্ড দেববর্মা মৌচাকের পক্ষে স্বাক্ষর করেছেন। পোলস্টার থেকে নাম প্রত্যাহার করে শ্রীনিবাস দাস হার্ভের পক্ষে সই করেছেন। জয়ন্ত ভট্টাচার্যও পোলস্টার থেকে বেরিয়ে ব্লাডমাউথের পক্ষে সই করেছেন। বিসিসি থেকে বিক্রম কুমার দাস এবং ব্লাডমাউথ থেকে মনিশংকর মুরাসিং স্ফুলিঙ্গের হয়ে খেলবেন বলে সই করে সেরা চমক তৈরি করেছেন। একইভাবে হার্ভে থেকে পারভেজ সুলতান এবং চলমান সংঘ থেকে শুভম ঘোষ ইউনাইটেড ফ্রেন্ডস-এর হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে সই করার মধ্য দিয়ে অনেকেরই নজর কেড়েছেন। ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বের বাকি দিনগুলোতে আরও কিছু চমক অপেক্ষা করছে বলে ক্রিকেট মহলের ধারণা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top