News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
Image

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা হয়েছে। চাইল্ড হেল্পলাইন (সিএইচএল), জেলা শিশু সুরক্ষা ইউনিট (ডিসিপিইউ) এবং পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নূতননগর বাজার সংলগ্ন একটি এলাকায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যায়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই চাইল্ড হেল্পলাইন, জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট কিশোরীর বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। এরপর কর্তব্যরত আধিকারিকরা কিশোরীর মায়ের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের আইনি ও সামাজিক পরিণতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

পরে প্রশাসনের নির্দেশে কিশোরীর মায়ের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়। ওই মুচলেকায় তিনি প্রতিশ্রুতি দেন যে, আইন অনুযায়ী মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া হবে না।

প্রশাসনের তৎপরতায় সম্ভাব্য বাল্যবিবাহ আপাতত রোধ করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এলাকায় শিশু সুরক্ষা ও আইন প্রয়োগের বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও বাল্যবিবাহের খবর পেলে সাধারণ মানুষকে দ্রুত প্রশাসন বা চাইল্ড হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top