News Flash

  • Home
  • খেলা
  •  রঞ্জি দলের প্রস্তুতি ম্যাচে দীপক ক্ষৈত্রীর শতক, অমিতের ৬ উইকেট
Image

 রঞ্জি দলের প্রস্তুতি ম্যাচে দীপক ক্ষৈত্রীর শতক, অমিতের ৬ উইকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। দেরিতে হলেও দীপক  ক্ষৈত্রী প্রস্তুতি ম্যাচে ফের প্রমাণ করে দেখিয়েছে যে তার ব্যাটেও রান আসে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে দীপক ক্ষৈত্রীর শতক পুনরায় নির্বাচকদের নজর কেড়েছে। রাজ্য রঞ্জি দল গঠনের লক্ষ্যে এমবিবি স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আজ শেষ হয়েছে। শিবিরে সম্ভাব্য ক্রিকেটারদের দু’দলে বিভক্ত করে প্রস্তুতি ম্যাচ দেখে নির্বাচকরা চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে এগুচ্ছেন। তৃতীয় তথা অন্তিম দিনের খেলায় ওপেনার বিক্রম কুমার দাসের ৬৬ রান এবং দীপক ক্ষৈত্রীর শতক (১০৩ রান) উল্লেখযোগ্য। এক ঘন্টা ৪১ মিনিট মাঠে থেকে ৬৮ বলের মুখোমুখি হয়ে শুভম ঘোষ ৩৪ রান সংগ্রহ করে কিছুটা নজর কাড়তে সক্ষম হয়েছে। দীপক ১০৩ রান পেয়েছে ৯৯ টি বল খেলে ১৬ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে। বোলিং লাইন আপে অমিত আলী তাঁর দক্ষতা দেখাতে পেরেছেন। একটি স্পেলে চার ওভার বল করে ১০ রানের বিনিময়ে দুটি উইকেট এবং পরের স্পেলে ১৩ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ৭০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করে চূড়ান্ত দলে স্থান করে নেওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করে নিয়েছে। দিনের শুরুতে টিম বি অবশিষ্ট উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দলকে ৪১৮ রানে উন্নীত করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয়। রজত দে ৫১ রানে অপরাজিত থাকে। ‌ জবাবে ব্যাট করতে নেমে টিম-এ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৮ ওভার খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। উল্লেখ্য রঞ্জিত ট্রফির, রাজ্য দলের প্রথম ম্যাচ গুজরাটের বিরুদ্ধে‌। ১৩ ডিসেম্বর থেকে এই এমবিবি স্টেডিয়ামেই। ইতিমধ্যেই রঞ্জি ট্রফির জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে নির্বাচকরা তাঁদের কাজ গুটিয়ে নিচ্ছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top