News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট কমিটি নিয়ে বেআইনি প্রচার
Image

ধর্মনগরে ক্রিকেট কমিটি নিয়ে বেআইনি প্রচার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটি ঘিরে বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ এনেছেন খোদ সচিব বাবলু দত্ত। এক প্রেস বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে, চলতি বছরের ২৮ জানুয়ারিতে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আর তা হয়েছে সমস্ত কিছু নিয়ম-কানুন মেনে। এই কমিটির মেয়াদকাল ৩ বছর অর্থাৎ তিন বছর পর ২০২৫ সালে পুনরায় নতুন কমিটি গঠন হওয়ার কথা। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে, ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সবার অবগতির জন্য তিনি জানাচ্ছেন যে, যেহেতু বর্তমান কমিটি রয়েছে, সেখানে আরেকটা কমিটি কি করে হবে। যে বা যাঁহারা এই প্রচার করছেন, তাদের উদ্দেশ্য সম্পর্কে মনে প্রশ্ন তৈরি করছে। আবারও সবার অবগতির জন্য তিনি জানিয়েছেন যে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি আছে এবং থাকবে। নতুন যে কমিটির প্রচার হচ্ছে তা বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top