News Flash

  • Home
  • দিনের খবর
  • নিউটাউনে বিধ্বংসী আগুনে পুড়ল ২০টি দোকান, বিপুল ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের
Image

নিউটাউনে বিধ্বংসী আগুনে পুড়ল ২০টি দোকান, বিপুল ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): ফের ভয়বাহ অগ্নিকাণ্ড নিউটাউনে। মঙ্গলবার ভোরে বিধ্বংসী আগুন লাগে নিউটাউনের গৌরাঙ্গনগরে ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায়। ভোর ৪.১০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। এই আগুন ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে ভস্মীভূত করে দেয় বাগজোলা খালের ধারের অস্থায়ী দোকানগুলিকে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় দু’‌ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব শেষ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগেছে। আর তার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে একের পর এক দোকান। দোকানঘরগুলির ভিতরে যা মালপত্র ছিল সেগুলিও ভষ্মীভূত হয়ে গিয়েছে। তাতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

দমকল সূত্রে খবর, আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। বাগজোলা খালের পাড়ে রাস্তা সংলগ্ন ২০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সময় দোকানে কেউ ছিলেন না।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top