News Flash

  • Home
  • দেশ
  • নিখোঁজ শিক্ষকের দেহ উদ্ধার তালডাংরার জঙ্গলে
Image

নিখোঁজ শিক্ষকের দেহ উদ্ধার তালডাংরার জঙ্গলে

বাঁকুড়া, ৫ নভেম্বর (হি. স.) : রবিবার থেকে নিখোঁজ শিক্ষকের মৃতদেহ উদ্ধার হল সোমবার সকালে তালডাংরার পাকসাড়া জঙ্গলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত শিক্ষকের নাম অপূর্ব কুমার পাত্র। তার বয়স আনুমানিক একান্ন বছর।

মৃতের আদি বাড়ি তালডাংরা থানার কেশিয়া এলাকায় হলেও বর্তমানে তিনি চাকুরি সূত্রে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকায় বসবাস করছিলেন ।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃতের স্ত্রী জটিল রোগে আক্রান্ত, তার স্ত্রীর দুটি কিডনি বর্তমানে বিকল। কিডনি প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কিডনি দাতার খোঁজ চালিয়ে গিয়েও ব্যার্থ হয়। তারই জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অনুমান করা হচ্ছে যে সেকারনে বিষ খেয়ে আত্মঘাতী হন শিক্ষক অপূর্ব বাবু।
পরিবার সূত্রে জানা যায় , রবিবার বিকেলে বাঁকুড়ার বাড়ি থেকে বেরোনোর পর তার কোন খোঁজ পাওয়া যায়নি।পুলিশের দারস্থ হয় পরিবারের সদস্যরা। মোবাইল ফোনের লোকেশন দিয়ে তালডাংরার পাকসাড়া জঙ্গলের বিভিন্ন অংশে খোঁজ চালায় স্থানীয় বাসিন্দা ও মৃতের আত্মীয়দের নিয়ে। সেই জঙ্গল থেকেই এদিন সকাল প্রায় দশটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার করে তালডাংরা থানার পুলিশ। তালডাংরা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top