News Flash

  • Home
  • দেশ
  • আইএসের শীর্ষ নেতা নিহত, নতুন নেতার নাম ঘোষণা
Image

আইএসের শীর্ষ নেতা নিহত, নতুন নেতার নাম ঘোষণা

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.) : আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু হাসান আল-হাশিমি আল-কোরায়েশি যুদ্ধে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এক অডিও বার্তায় বিষয়টি জানিয়েছে আইএস । আইএস ইতিমধ্যেই তাদের নতুন নেতা বেছে নিয়েছে । তার নাম আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়েশি।

এক অডিও বার্তায় আইএস জানিয়েছে, ‘আল্লাহর শত্রুদের সঙ্গে যুদ্ধে আবু হাসান আল-হাশিমি আল-কোরায়শি শহীদ হয়েছেন। ’ এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। এদিকে নতুন শীর্ষ নেতা নির্বাচিত করেছে আইএস। তার নাম আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়েশি।

২০১৪ সালে বেগে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠিত করে আইএস। কিন্তু তার তিন বছরের মধ্যে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় সন্ত্রাসীগোষ্ঠীটি। তার দুই বছর পর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়।এর আগে, চলতি বছরের শুরুতে উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন আইএসের প্রাক্তন প্রধান আবু ইব্রাহিম আল কোরায়শি। তিনি নিহত আবু হাসান আল কোরায়েশির পূর্বসূরি ছিলেন।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top