News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিলেন কর্পোরেটর রত্না দত্ত
Image

ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিলেন কর্পোরেটর রত্না দত্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷  বুধবার ৮ টাউনবড়োদোয়ালী বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন কাউন্সিলার রত্না দত্ত৷ এদিন ১৮ নং বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান তিনি৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৬০ টি বিধানসভা এলাকায় ২৭ নভেম্বর থেকে এক যোগে শুরু হয়েছে বিজেপির ঘর ঘর অভিযানের৷ দলীয় নির্দেশ মোতাবেক চলছে ঘর ঘর অভিযান৷ বুধবার ৮ টাউনবড়োদোয়ালী বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন কাউন্সিলার রত্না দত্ত৷ এদিন ১৮ নং বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান তিনি৷ সঙ্গে  ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা৷ বিজেপির সর্ব ভারতীয় সভাপতির নির্দেশ মেনে প্রদেশ বিজেপি কাজ করছে৷ মানুষ বিজেপিকে গ্রহণ করছে৷ রাজ্য ও কেন্দ্র সরকারের কাজ গুলিকে নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছে৷  ঘর ঘর অভিযানের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে৷ রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষের কাছে  তুলে  ধরা হচ্ছে বিজেপি সরকার কি কি কাজ  করেছে৷ প্রত্যেকটি বিধানসভায় কার্যকর্তারা ময়দানে রয়েছেন৷ ২০২৩-এ বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠা করার দৃড়তা এবং সঙ্কল্পের সঙ্গে কাজ করছে কার্যকর্তারা বলে জানান কাউন্সিলার রত্না দত্ত৷

Releated Posts

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top