News Flash

  • Home
  • দিনের খবর
  • শৈত্যপ্রবাহে জবুথবু কাশ্মীর ও লাদাখ, দ্রাসের তাপমাত্রা কমে মাইনাস ৯.৬ ডিগ্রি
Image

শৈত্যপ্রবাহে জবুথবু কাশ্মীর ও লাদাখ, দ্রাসের তাপমাত্রা কমে মাইনাস ৯.৬ ডিগ্রি

শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ ফের একটু চড়ল কাশ্মীর ও লাদাখে, তবুও শৈত্যপ্রবাহে জবুথবু ভূস্বর্গ। আগের দিনের তুলনায় কাশ্মীর ও লাদাখের সর্বত্রই একটু বেড়েছে তাপমাত্রা। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে কাশ্মীরের আবহাওয়া। ৭ ডিসেম্বরের আগে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আগের রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামের তাপমাত্রা নেমে মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে আগের রাতের তাপমাত্রা ছিল মাইনাস ১.০ ডিগ্রি। মাত্রাতিরিক্ত শীতে জবুথবু অবস্থা লাদাখে। লেহ-তে তাপমাত্রা একটু বেড়ে মাইনাস ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ও দ্রাসের তাপমাত্রার পারদ একটু বেড়ে মাইনাস ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top