News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীনতার পর ভারতকে সুরক্ষিত রাখতে জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন : রাজনাথ সিং
Image

স্বাধীনতার পর ভারতকে সুরক্ষিত রাখতে জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : স্বাধীনতার পর আমাদের জওয়ানরা ভারতকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য সংঘটিত সমস্ত যুদ্ধে এবং সীমান্ত সন্ত্রাসী কার্যকলাপে সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিয়েছে। অনেক বীরপ্রাণ সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং অনেক সৈনিক শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। পরিবারের প্রধানের মৃত্যু অথবা তার শারীরিক অক্ষমতার ক্ষেত্রে পরিবারগুলির অবস্থা কল্পনা করা কঠিন, বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সশস্ত্র বাহিনী পতাকা দিবস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভের চতুর্থ সংস্করণে বক্তব্য রাখেন। এদিন তিনি বলেছেন, আমরা সকালে ঘুম থেকে উঠে দিনে কতবার শ্বাস নিয়েছি তার একটা তালিকা তৈরি করি না, অথচ এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই দিকে শিথিল কারণ আমরা জানি যে প্রকৃতি অক্সিজেন দেওয়ার কাজটি খুব ভালভাবে করছে। একইভাবে দেশের প্রতিটি নাগরিক সীমান্তে মোতায়েন সৈন্যদের উপর নির্ভর করে জাতীয় নিরাপত্তার বিষয়ে চিন্তামুক্ত থাকেন, কিন্তু যাদের কারণে আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করছি তাদের কিছু সহযোগিতা করা কি আমাদের সকলের কর্তব্য হয়ে ওঠে না? তিনি আরও বলেছেন, সামরিক সেবা সবসময় কার্যকর রাখতে একজন সৈনিকের গড় বয়স ৩৫-৪০ বছর রাখা হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top