News Flash

  • Home
  • দেশ
  • ভোপালে পৌঁছলেন অর্থমন্ত্রী সীতারামনদেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
Image

ভোপালে পৌঁছলেন অর্থমন্ত্রী সীতারামনদেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

ভোপাল, ২৯ নভেম্বর (হি.স.) : একদিনের সফরে মঙ্গলবার ভোপাল পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেন এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী চৌহান অর্থমন্ত্রী সীতারমনকে ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান।

মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে রাজ্যে জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর পরে, অর্থমন্ত্রী সীতারামন রবীন্দ্র ভবনে আয়োজিত দত্তোপন্ত থেঙ্গাদি স্মারক বক্তৃতা অনুষ্ঠানে পৌঁছন, যেখানে তিনি “একবিংশ শতাব্দীর বৈশ্বিক দৃশ্যে ভারতের অর্থনৈতিক সম্ভাবনা” বিষয়ের উপর একটি মূল বক্তৃতা দেবেন। মুখ্যমন্ত্রী চৌহান সেখানে উপস্থিত ছিলেন।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top