News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রারাজওয়াড়ায় হবে পথসভা
Image

মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রারাজওয়াড়ায় হবে পথসভা

ইন্দোর, ২৬ নভেম্বর (হি.স.) : রবিবার মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা সকাল ৬টায় মহু থেকে যাত্রা ছাড়ে। যাত্রা আজ সন্ধ্যায় ইন্দোরে পৌঁছাবে। এদিন রাহুল গান্ধী রাজওয়াড়ায় একটি পথসভাতে ভাষণ দেবেন। ইন্দোরে যাত্রাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহু ছাড়ার পর রাহুল গান্ধীর যাত্রা বিধায়ক জিতু পাটোয়ারির বিধানসভা কেন্দ্র রাউ-তে পৌঁছান এবং ধাবায় থামার পরে রাহুল চা বিরতি নেন। এর পর যাত্রা আরও রওনা হয়। এদিন বিকেল ৪টায় আবার ইন্দোরের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যাত্রাটি চাণক্য পুরী স্কোয়ার, কেশরবাগ ব্রিজ, চৈথরাম মান্ডি স্কোয়ার, মানিকবাগ রোড, কালেক্টর স্কোয়ার হয়ে রাজেন্দ্র নগর থানার সামনে গান্ধী ভবন হয়ে হরসিদ্ধি মন্দিরের কাছে রাজওয়াড়ায় পৌঁছাবে। এখানে পথসভায় ভাষণ দেবেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর ইন্দোর সফরকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে শহর ও জেলা কংগ্রেস কমিটি। যে পথ দিয়ে যাত্রা যাবে সেই পথ ব্যানার, হোর্ডিং ও পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সংবর্ধনার জন্য অনেক জায়গায় মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে চিমনবাগ মাঠেও তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এই প্ল্যাটফর্মে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার পর জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন রাহুল গান্ধী।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top