News Flash

Image

পাবিয়াছড়ায় ছাত্রী নিবাশের শিলান্যাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  বৃহস্পতিবার পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট তফশীলি ছাত্রীনিবাসের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন  তপশীলি জাতি দপ্তরের মন্ত্রী ভগবান দাস৷ বর্তমান সরকার ছেলেমেয়েদের গুণগত শিক্ষার মান উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ বৃহস্পতিবার পাবিয়া ছড়ায় ছাত্রীনিবাসের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী ভগবান দাস৷ ২ কোটি ৮৬ লক্ষ টাকা বরাতে নির্মিতি হবে পাবিয়াছড়া দ্বাদশ  শ্রেণী বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট তপশীলি  ছাত্রী নিবাস৷ ২৪সে নভেম্বর আনুষ্ঠানিক ভাবে  ছাত্রীনিবাসের  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী ভগবান দাস৷ মন্ত্রীর হাত ধরে এই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচিত করা হয়৷ পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শ্রী দাস৷ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বলেন বর্তমান সরকারের আমলের শিক্ষার উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে৷ মন্ত্রী বলেন ছেলেমেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে প্রতিযোগিতায় পিছনে পড়ে যাবে৷ সে কারণে বর্তমান সরকার গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজ্যে শিক্ষা ক্ষেত্রে বিগত দিনের তুলনায় বর্তমান সরকারের আমলের আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top