News Flash

Image

ত্রিপুরায় ছয় বাংলাদেশী যুবক গ্রেফতার

আগরতলা, ২৪ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় ছয়জন বাংলাদেশী পুলিশের জালে ধরা পড়েছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে পুলিশ ছয়জনকেই আদালতে সোপর্দ করেছে।

ঊনকোটি জেলায় ইরানী থানার ওসি জানিয়েছেন, আজ দুপুরে সাব-ইন্সপেক্টর আবুল আওয়াল বাবুরবাজারে বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। ওই সময়ে গোপন সুত্রে খবর আসে টিলাবাজারে ৬ জন যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছেন। খবর ছুটে গিয়ে পুলিশ ওই ছয় যুবককে আটক করেছে।

ইরানী থানার ওসি জানিয়েছেন, ওই ছয় যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাঁরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। জেরায় তাঁরা জানিয়েছেন, তামিলনাড়ুতে চাকরির খোজে যাওয়ার জন্য ত্রিপুরায় এসেছেন এবং আজ কুমারঘাট স্টেশন থেকে ট্রেনে উঠার পরিকল্পনা ছিল তাঁদের।

পুলিশ জানিয়েছে, শামীম মিয়া, মহম্মদ সোহাগ, সোহাল রামা, আরিফুল ইসলাম, ফারুক হোসেন এবং সোহান মিয়ার বিরুদ্ধে পাসপোর্ট আইনে ৩ ধারায় মামলা নেওয়া হয়েছে। তাঁদের দাবি, জনৈক বাংলাদেশী ব্যক্তির সহায়তায় তাঁরা তামিলনাড়ুতে কাজের সন্ধানে যাচ্ছিলেন। 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top